শনিবার, ২৫ জুলাই ২০২৬

রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল ও গণপরিবহনে যাত্রী সেবা নিশ্চিতকরণে মিরসরাইয়ে মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং গণপরিবহনে যাত্রীসেবা নিশ্চতকরণে মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, চয়েস বাস মালিক সমিতির সভাপতি (বারইয়ারহাট-মাদারবাড়ী) আব্দুর রহিম, উত্তরা বাস মালিক সমিতির সভাপতি রফিকুজ্জামান, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল আল মামুন, বড় দারোগারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ, মিরসরাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সহ-সভাপতি নুরুল গণি তুহিনসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ, চয়েস, উত্তরা, সিএনজি, পিকআপ, ট্রাক-মিনিট্রাকসহ বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রমজানে বিভিন্ন বাজার মনিটরিং, দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বাজারে রাতে বখাটে আড্ডা প্রতিরোধ, ইভটিজিং, ঈদ বাজারকে কেন্দ্র করে চাদাঁবাজি বন্ধ করা, যানজট নিয়ন্ত্রণ, বিশেষ করে চট্টগ্রাম থেকে বারইয়ারহাট রুটে চয়েস বাসের অব্যবস্থাপনা দূরীকরণ ও যাত্রীসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...