শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মো. এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী নারগিসের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ মার্চ) রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। বুধবার (২২ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিস মোস্তারিকে আটক করা হয়েছে। নিহত এমদাদ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহম্মদের পুত্র।

নিহতের ছোট ভাই কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে আমার ভাবি ফোন করে জানায় আমার ভাই বিদ্যুৎপৃষ্টে মারা গেছে। সে পুরাতন বাড়ির অদুরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করে। আমি ও আমার অন্য দুই ভাই মিলে ঘরে গিয়ে দেখি নিচে ফ্লোরে আমার ভাইয়ের দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে। তিনি আরো জানান, আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে ভাবির সাথে বনিবনা হচ্ছে না। এর আগেও আমার ভাইকে খুন করতে লোক পাঠিয়েছিল। আমার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে।

আরেক ভাই হুমায়ুন কবির বলেন, ভাইয়া এক বছর আগে প্রবাস থেকে বাড়িতে চলে আসে। ভাবি সব সময় বাবার বাড়িতে থাকতে চাইতো এবং উনার বাবার এলাকায় ভাইয়াকে বাড়িতে করতে বলেছে। ভাইয়া রাজি না থাকায় প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। কিন্তু এভাবে মেরে ফেলবে কখনো চিন্তা করতেও পারিনি। আমরা খুনীর বিচার চাই।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামে একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্টে হাতের মধ্যে তার পেছানো আঘাতের চিহৃ, বুকেও আঘাতের চিহৃ দেখা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিসকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে হত্যা কি না স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে বুঝতে পারবো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...