রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে এস.টি.লায়ন্স স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অর্ধশত দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন সরকারতালুক এস.টি.লায়ন্স স্পোটিং ক্লাব। শুক্রবার (২৪ মার্চ ) করেরহাট ইউনিয়নের সাইবিনিখিল, আদর্শগ্রাম ও নিজ গ্রামের এসব পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ও উপস্থিতির মাধ্যমে ইফতারগুলো বিতরণ করেছেন । ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য, সাধারণ সদস্য ও বিশেষ করে গ্রামের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি কফিল উদ্দীন বাবু বলেন প্রতি বছরের ‘ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোও পবিত্র রমজান মাসে অন্য সবার মত রোজা পালন করুক। আমাদের এই উদ্যোগে কারো মুখে হাসি ফুটলে, সেখানেই আমাদের সার্থকতা।’

ক্লাবের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম রাফি তিনি ইফতার সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহায়তাকারী সংস্থার সকল শুভাকাঙ্খী, উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইমরুল আলম মিজান, মোমিন চৌধুরী, মো. হাবিব, মো. মুজিবুল হক রিপন, অলি আহম্মদ মেম্বার, মো. শাহ আলম বাবুল, মো. বাবুল, মো. ছলিম, মো. ইব্রাহিম, গোলাপ মিয়া, মো. আইয়ুব খান ও তৌহিদুল ইসলাম,
ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মুসলিম উদ্দিন আরিফ, বর্তমান কার্যকরী পরিষদের সহ-সভাপতি ইবনে সাঈদ, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন,সহ সাংগঠনিক সম্পাদক সায়মুন মজুমদার, ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক নিশান, প্রচার সম্পাদক লিমন, সাহিত্য সম্পাদক আদনান, দপ্তর সম্পাদক রোমিও, সাংস্কৃতিক সম্পাদক সাইফ, সদস্য মাঈন উদ্দিন জিকু, মনজুরুল কাদের মিরাজ, নয়ন, মুরাদ, জিহান, সাফিনসহ সদস্যবৃন্দ।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...