শনিবার, ২৫ জুলাই ২০২৬

অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলো এস.আই.বি এগ্রো

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় এস.আই.বি এগ্রোর উদ্যোগে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এস.আই.বি এগ্রো কার্যালয়ে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন এস.আই.বি এগ্রোর সত্বাধিকারী সাইফুল ইসলাম বাপ্পি, পরিচালক আরিফুল ইসলাম ও সমাজসেবক হাজী সাহাব উদ্দিন। প্রতিবন্ধী, অসচ্ছল ২ শতাধিক পরিবার পর্যাপ্ত পরিমাণে ইফতার সামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটে। এসময় এস.আই.বি এগ্রোর পক্ষ থেকে প্রতিবন্ধী সাদেক হোসেনের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এস.আই.বি এগ্রোর সত্বাধিকারী সাইফুল ইসলাম বাপ্পি জানান, মিরসরাইয়ের ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামে চলতি বছরের শুরুর দিকে গড়ে তোলা এস.আই.বি এগ্রো পশু মোটাতাজাকরণের পাশাপাশি পশু বিক্রির লভ্যাংশের একটি অংশ সমাজসেবায় ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। আগামীতেও এমন সামাজিক কর্মকান্ড পরিচালিত হবে ইনশাল্লাহ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...