শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিষপানে মেহেদী হাসান রাহাত নামে (২৪) এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মেহেদী উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মিঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের বড় ছেলে।

জানা গেছে, প্রেম সংক্রান্ত কারণে অভিমান করে গত বৃহস্পতিবার ঘাষ মরার ঔষধ সেবন করে মেহেদী। এরপর অসুস্থ হয়ে গেলে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে সে মারা যায়।
ওয়াহেদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী জানান, আমার ওয়ার্ডের মিঝিপাড়া এলাকার মেহেদী হাসান নামে এক যুবকের আত্মহত্যার কথা শুনেছি। ছেলেটি খুব ভালো ছিল, এলাকায় স্বেচ্ছাসেবী কর্মকান্ডে জড়িত থেকে রক্তদান কর্মসূচির মাধ্যমে সব সময় মানুষের উপকার করতো।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, ওয়াহেদপুরে কেউ আত্মহত্যার বিষয়টি অবগত নই। কেউ জানায়নি, আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...