মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মনোহরদীতে খাটের নিচে ৬ দিন লাশ রেখে বসবাস!

প্রকাশিত :

spot_img

 

নরসিংদীর মনোহরদীতে ভন্ড পীরের কথা রাখতে খাটের নিচে নাজমা বেগম (৫৬) নামে এক গৃহবধূর লাশ নিয়ে ছয় দিন বসবাস করেছে নিহতের স্বামীসহ তার চার মেয়ে। এলাকাবাসীর মাধ্যমে এমন খবর পেয়ে ঘরের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবাসহ চার মেয়েকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, মনোহরদী বাজার সংলগ্ন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্তার উদ্দীন (৬৮) নিজের বাড়িতে তার স্ত্রী নাজমা ও চার মেয়েসহ দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিল। গত সোমবার ভোরে নাজনা বেগম মারা যান। নাজমা বেগম নাকি মৃত্যুর আগে তার পরিবারের সবাইকে বলে যান, তার পীর বলে গেছেন মৃত্যুর তিন থেকে চার দিন পর তিনি পুনরুজ্জীবিত হবেন। এজন্য যেন তাকে দাফন না করা হয়। নাজমার এমন কথার ভিত্তিতে বিশ্বাসে পরিবারটি তার লাশ বসত ঘরের খাটের নিচে রেখে খুব স্বাভাবিক ভাবেই দিন কাটাচ্ছিলেও প্রতিবেশিদের কেউ মৃত্যুর এমন ঘটনা আঁচ করতে পারছিল না।

পরে লাশ পঁচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ শনিবার দিবাগত মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ঘরের খাটের নিচ থেকে নাজমার লাশ উদ্ধার করে। এ সময় মোক্তার উদ্দীন ও তার চার মেয়ে ঘরের ভেতরই অবস্থান করছিলেন।

জানা যায়, মুক্তার উদ্দীনের বাড়ি মনোহরদী উপজেলাধীন অর্জুনচর গ্রামে। মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জমি কিনে বাড়ি করে তিনি বসবাস করে আসছিলেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন সাংবাদিকদের জানান, পরিবারটি এক পীরের মুরিদ ছিলেন বলে জানা যায়। তারা প্রতিদিন ভোর ৩টা থেকে ৬টা পর্যন্ত জিকির করতেন। জিকিররত অবস্থায় নাজমার মৃত্যু ঘটে বলে তারা পুলিশকে জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টার ও পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যেতে পারে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...