সোমবার, ২৫ মে ২০২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে মোশারফ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তরুণ সমাজ সেবক, ব্যবসায়ী মোঃ মোশারফ হোছাইন। বৃহস্পতিবার চট্টগ্রাম নির্বাচন কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মোশারফ হোছাইন বলেন, আমি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সমাজকর্মের সাথে জড়িত রয়েছি। আরো বৃহৎ আকারে জনগনের সেবা করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত মানুষদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করবো। সন্ত্রাস-সহিংসতার অবসান ঘটিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও অবাধে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আমার। আমার বিশ্বাস মিরসরাইবাসী দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ইনশাআল্লাহ।
মোশারফ হোসেন উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জোড়পুকুরিয়া গ্রামে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...