নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের বর্ষপূর্তি উদযাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন, মুক্তার হোসেন ও আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, বর্তমান খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান, মুয়াজ্জিন আলমগীর হোসেন, রবিউল হোসেন, সাংবাদিক মাঈন উদ্দিন, এম. আনোয়ার হোসেন, সিফায়েত মেহেদী, বাবলু দে, সংবাদ কর্মী আকতার হোসেন প্রমুখ।

শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন বলেন, মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে ভোক্তাদের সার্বিক দিক বিবেচনা করে গত বছরের ৩ অক্টোবর এই রেষ্টুরেন্ট চালু করা হয়েছিলো। যেখানে ছিলো একসাথে ১শত লোকের খাবার পরিবেশনের ব্যবস্থা, প্রায় ১শত রকমের আইটেম, যেকোন সামাজিক অনুষ্ঠান বিশেষ করে পর্দ, বিয়ে, আকিকা, জম্নদিন পালন, বিবাহ বার্ষিকী উদযাপন, সিম্পোজিয়াম, সেমিনারের সু-ব্যবস্থা। বাংলা, চাইনিজ, থাই, কন্টিনেন্টাল, ফাস্টফুড ব্যবস্থা ছাড়াও যাবতীয় জুস আইটেম, অনলাইন ফুড সার্ভিস এবং শিশুদের জন্য রয়েছে কিডস জোন। আমরা আমাদের গত ১ বছরে ভোক্তা সাধারণের আস্থা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছি সেই সাথে সাধারণ মানুষের চাহিদা, পরামর্শ ও অনুপ্রেরণায় প্রায় ১২০ আইটেমের ফুড সার্ভিসে উন্নীত করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে রয়েছে ১০ দিনব্যাপী ৫% মূল্য ছাড়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩ অক্টোবর সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটের তৃতীয় তলায় শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।



