শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব দুটি পরিবার, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি পরিবারের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পোল মোগরা গ্রামের পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন ফেয়ারা বেগম ও রীনা আক্তার।

ঘরটির মালিক ফেয়ারা বেগম ও ভাড়াটে রীনা আক্তার জানান, আগুনে ঘরে থাকা স্বর্ণালংকারসহ দুই পরিবারের মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাঁদের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু পুড়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী বলেন, আগুনে দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা যায়নি। আমাদের চেয়ারম্যান সবকিছু দেখে এসেছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...