মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সড়কে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

প্রকাশিত :

spot_img
সড়কে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
বাংলাদেশে সড়কে হত্যায় জড়িতদের দ্রুত বিচার করে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাউসের ডাইভারসিটি প্লাজায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সড়কে এসব মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর সঙ্গে জড়িত চালকদের পক্ষাবলম্বনকারী নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগও দাবি করেন বক্তারা।
প্রবীণ সাংবাদিক  সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মুজাহিদ আনসারি, সংস্কৃতি কর্মী মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রনি ও গোপাল স্যানাল।
সমাবেশে বক্তারা বলেন, পরিবহন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে অরাজকতা এবং দুর্নীতি চলছে তা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যাতে গাড়ি চালাতে না পারে এবং ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাস্তায় না নামতে পারে এ ব্যাপারে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, বাসগুলোর ব্যাপক প্রতিযোগিতার কারণেই সড়কে হত্যাকাণ্ড বেড়ে চলেছে। সড়ক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। চালকেরা তারা অর্থের লোভে আইন-কানুন তোয়াক্কা করছে না। আবার যে সকল দুর্ঘটনা ঘটছে তার বিচারও হচ্ছে না। সুষ্ঠু বিচার না হওয়ার অন্যতম কারণ পরিবহন শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাজাহান খান সবসময় তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেন এবং সারা দেশে গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। সরকারের কাছে আহ্বান থাকবে এই লোকটিকে নিয়ন্ত্রণ করতে হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...