মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন শেখ সেলিম

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে চান স্বচ্ছ করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো. শেখ সেলিম। তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি হিসেবে উপজেলাজুড়ে তাঁর ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

জানা গেছে, সাবেক সফল মন্ত্রী ৭বারের নির্বাচিত সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বর্তমান এমপি মাহবুব উর রহমান রুহেলের একান্ত আস্থাভাজন এই আওয়ামীলীগ নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে উপজেলাজুড়ে সুনাম রয়েছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী এই মানুষটি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘ সময় ধরে নিরবে সমাজ কর্ম করে যাচ্ছেন। অন্যায় ও মাদকের সাথে কখনো আপোষ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধুর আর্দশে দীক্ষিত হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনাকালীন ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ি হয়। স্কুল জীবন থেকে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক আদর্শ তাকে অনুপ্রাণিত করে। তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একজন আস্থাভাজন কর্মী হিসেবে তাঁর সানিধ্যে গিয়ে প্রিয় নেতার সকল প্রকার সিদ্ধান্তের বাস্তবায়নের চেষ্টা করেছেন। অনেক সময় বিভিন্ন বাধা সৃষ্টি করেও প্রিয় নেতার আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। দীর্ঘদিন ধরে মাহবুব উর রহমান রুহেলের জন্য কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করেরহাট ইউনিয়নে নৌকা প্রতিককে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করেছেন।

শেখ সেলিম বলেন, যতদিন বেঁচে থাকবো প্রিয় নেতার আদর্শে রাজনীতি ও সমাজসেবা করে যাবো। তরুণ প্রজন্মের আইকন মাহবুব উর রহমান রুহেল এমপির সাথে থেকে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগীতা ও দোয়া চাই।

শেখ সেলিম ১৯৬৬ সালের ২৮ আগস্ট করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের এলাহী বকস্ ভূঁইয়া বাড়িতে (প্রকাশ শেখ বাঘাই বাড়ি) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত হাজ্বী মো. শফি। বর্তমানে একই ইউনিয়নে ছত্তরুয়া গ্রামে বাড়ি করেছেন। নিজগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ চুকিয়ে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নিজামপুর কলেজ থেকে এইচএসসি ও বিকম পাশ করেন।

জানা গেছে, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িতে ছিলেন শেখ সেলিম। করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন ৭ বছর। নিজামপুর কলেজে পড়াশোনাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দীর্ঘ সময় করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য থাকার পর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অধ্যবদি সেই দায়িত্ব পালন করছেন।

তিনি উপজেলার অন্যতম সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। অভিযান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। করেরহাট জনকল্যান বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, উপজেলার সার ব্যবসায়ী সমিতির সভাপতি, ফরেষ্ট অফিস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তাঁর মামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মরহুম মোশাররফ হোসেন বিকম। তাঁর পিতা মো. শফি ব্রিটিশ আর্মিতে কর্মরত ছিলেন।

ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণের বিষয়ে শেখ সেলিম বলেন, মিরসরাই মাটি ও মানুষের বন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন সাবেক সফল মন্ত্রী ও এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উনার যোগ্য উত্তরসূরী মাহবুব উর রহমান রুহেল এমপির নেতৃত্বে উন্নয়নের ধারায় সামিল হতে আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সারা জীবন মানুষের পাশে ছিলাম। আগামীতে আরো বৃহৎ পরিসরে জনগনের সেবা করতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সীদ্ধান্ত নিয়েছি। আমার জন্ম আওয়ামী পরিবারে। সারাজীবন আওয়ামীলীগের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। আজীবন আওয়ামীলীগের সাথে থাকবো। আমার বিশ্বাস সব কিছু বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...