শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জয়ীতা সংবর্ধনা পেলেন চার নারী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
কেউ অর্থনৈতিকভাবে সাফল্য, কেউ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও সফল জননী হিসেবে এমন ৪ নারী জয়ীতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জর্য়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের মিরসরাই উপজেলায় ৪ জন নারী জয়ীতাকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ণ ও গর্ণপূর্ত মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডায়ম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংবর্ধীতা হওয়া ৪ নারী জয়ীতারা হলেন, আয়েশা সুলতান, রাশেদা আক্তার, ফারজানা আফরোজ ও শেখ খাদিজা খানম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল আফছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

সবশেষে অতিথিরা এই ৪ নারী জয়ীতাকে ক্রেস্ট, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব সদস্যদের দৌড়, বালিশ বদল, সংগীত আবৃত্তি ও চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...