বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার পেলো ১৪শ’ পরিবার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সদর ইউনিয়নের মিয়া সাবের বাড়িতে ১৪শ’ অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সকাল থেকে এম রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ্ব মাস্টার শামছুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবীকা রাশেদা আক্তার মুন্নী, মরহুমের ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

২০০৯ সালের ২ রমজান (২৪ আগষ্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। পরবর্তীতে তাঁর স্মৃতি রক্ষার্তে পরিবারের পক্ষ থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। বছরব্যাপী বিশেষ দিনগুলোতে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ, ইফতার সামগ্রী, ত্রান ও বিশেষ অনুদান দিয়ে থাকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট।

ঈদ উপহার নিতে আসা খোরশেদ আলম বলেন, অনেক কষ্ট করে পরিবার নিয়ে বেচে আছি। এই বয়সে এসে কোনা কাজও করতে পারি না। সবসময় মিয়াসাবের বাড়ির বিভিন্ন উপহার নিয়ে চলি। তারা অর্থ দিয়েও সহযোগিতা করে।

উত্তর তালবাড়িয়া গ্রামের নুর জাহান বলেন, আমরা গরিব মানুষ কেউ আমাদের খবর রাখেনা। রিদোয়ান ভাইয়ের পরিবার সবসময় আমার খোঁজ খবর রাখে। তাদের জন্য আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া করি।

 

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...