বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগের হাতে গণতন্ত্র প্রথমবারের মতো নিহত হয় : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

 

‘৭৫ সালে দেশের গণতন্ত্র আওয়ামী লীগের হাতে প্রথমবারের মতো আঘাতপ্রাপ্ত ও নিহত হয়- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের দুর্ভাগ্য, স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের মানুষের যে মূল লক্ষ্য-উদ্দেশ্য ছিল। দেশের অবস্থা পরিবর্তন করব। গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করবো। দুর্ভাগ্যজনকভাবে সেটা ‘৭৫ সালে আওয়ামী লীগের হাতে প্রথমবারের মতো আঘাতপ্রাপ্ত ও নিহত হয়। এরপর থেকে এ দেশের মানুষ কিন্তু গণতন্ত্রের স্বাদ সব সময় পায়নি। আরো দুর্ভাগ্য আমাদের, গণতন্ত্রের ধারা- সেটিতে আমরা অব্যাহতভাবে থাকতে পারিনি।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা করলেন, তখন আমাদের গণতান্ত্রিক অবস্থা, ধারার সুযোগ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বর্তমানে শাসকগোষ্ঠী সবকিছু ধ্বংস করে দিয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে আবারো বাংলাদেশকে অস্থিতিশীল ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন এটি এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়েছে।’

বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটি সঙ্কটের মধ্যে পড়েছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে।

গণতান্ত্রিক আন্দোলনের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ঘনিষ্ঠভাবে জড়িত এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন জরুরি। তিনি শুধু বিএনপি নেত্রী নন, তিনি গণতন্ত্রের নেত্রী। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই রাজনীতিতে এসেছেন। কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আমাদের গণতান্ত্রিক কালচার নির্মাণে অনেক সহায়ক ভূমিকা পালন করেছেন।’

তিনি বলেন, এক মঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন করাটাও বড় বিষয়। সবাই আন্দোলন করছে। এটি দেশের জন্য ঐতিহাসিক।

‘সবার সাথে শিগগিরই আলোচনা করে আন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে’, যোগ করেন বিএনপি মহাসচিব।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন কখনো ব্যর্থ হবে না এমন বিশ্বাস রেখে মির্জা ফখরুল বলেন, আমরা সফল হব। গণতন্ত্র, সত্য, ন্যায়, মানুষের অধিকার ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলন কখনো ব্যর্থ হয় না।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...