মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে জরায়ু মুখ ক্যান্সারের টিকা দেয়া হবে। ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম ডোজের এইচভিপি টিকাদান কর্মসূচি। কিশোরী ও মাতৃমৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন রানা বলেন, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত পঞ্চম থেকে নবম শ্রেণির ২৩ হাজার ৯৪৬ শিক্ষার্থী সহ ২৫ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে একটি করে ডোজ দেয়া হবে। পরবর্তীতে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে বিদ্যালয় বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সি ১১০৭ জন কিশোরীকে টিকা দেয়া হবে।
এ সময় আরো বলা হয়, টিকার জন্য অনলাইন জন্মনিবন্ধন দিয়ে নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গিয়ে নিজের বিদ্যালয়ের নাম খোঁজে পাওয়া না গেলে, নিকটস্থ বিদ্যালয়ের নামে অন্তর্ভুক্ত হওয়া যাবে। টিকাকার্ড প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে আসতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তি, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির কবির খাঁন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডা আর্য্যরাজ দত্ত, এলজিইডি প্রকৗশলী রনি সাহা, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ কবির হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী।



