শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র‌্যাব, অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত :

spot_img

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশুটি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

রাজধানীর আজিমপুরের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বাসায় সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটান বলে জানা যায়।

ভুক্তভোগীর অভিযোগ, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে দুর্বৃত্তরা। সঙ্গে নিয়ে গেছে শিশুটিকেও।

শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...