মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে আজ উৎসবে মাতবেন প্রায় ৫ হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়। যে বিদ্যাপিঠে সৃষ্টি হয়েছে হাজারো মেধাবী ছাত্র-ছাত্রী। যারা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জ্ঞানের আলো ছড়াচ্ছেন। এভাবে দীর্ঘ ৮৬ বছর ধরে জ্ঞান বিতরণ করা হাজার হাজার শিক্ষার্থীর প্রাণের বিদ্যাপিটে হতে যাচ্ছে মহা মিলন মেলা। যে মেলায় অংশ গ্রহণ করবেন স্কুলের ৫৭ ব্যাচের কয়েক হাজার শিক্ষার্থী। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অপেক্ষার প্রহর গুনছেন, কখন আসবে সে মহেন্দ্রক্ষন। হয়তো অনেক বছর পর প্রিয় সহপাঠির সাথে দেখা হবে, কথা হবে। কেমন হয়েছে সে, আগের মত এখনো আছে কি না? এমন মধুর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। শুক্রবার ভোরের আলো ফুটলেও শুরু হবে সে কাউন্ট ডাউন। আয়োজন ঘিরে পুরো ক্যাস্পাস আলোক স্বজ্জায় সাজানো হয়েছে। সাজ সাজ রব উঠেছে বিদ্যালয়ের আশ-পাশের এলাকাগুলোতে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রীতির টানে ও বন্ধুত্বের বন্ধনে ৮৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে নবীন প্রবীণ শিক্ষার্থীরা মেতে উঠেন আনন্দ উৎসবে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে বিদ্যালয়টির ক্যাম্পাসে সমবেত হবেন প্রায় ৫ সহা¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। তিনটি পর্বে বিভক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য ছিল র‌্যালী, আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক প্রিয়তোষ সাথের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিয়াল ফেলো ও সাবেক উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ. জে. এম. শহীদুল্লাহ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার প্রফেসর শামস উদ দোহা, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন