মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ জিয়া উদ্দিন হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিল মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যানও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা প্রদান করেছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাংলাদেশ সমিতি শারজাহ বঙ্গবন্ধু হলে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক মহিউদ্দিন নশুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি।
গণসংবর্ধনায় সমিতির পক্ষ থেকে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়েও সম্মাননা জানান নেতৃবৃন্দ।
গণসংবর্ধনায় বক্তব্য প্রদানকালে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, মিরসরাই সমিতির সদস্যদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। মিরসরাইবাসীর কল্যাণে এই সমিতি দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত অর্থ এই সমিতির প্রধান চালিকা শক্তি। আমি এই সমিতির সাথে অতীতেও ছিলাম, বর্তমানেও রয়েছি; ভবিষ্যতেও এই সমিতির সকল মানবিক কর্মকান্ডে পাশে থাকবো।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...