সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে বড়তাকিয়া বাজারে লিফলেট বিতরণের পূর্ব পথসভা মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিনের সঞ্চালনায় এবং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। পথসভার পূর্বে বড়তাকিয়া বাজারের বিভিন্নস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচীব গাজী নিজাম উদ্দিন। লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশ নেন মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুছা মিয়া চেয়ারম্যান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন ভূঁইয়া, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি নেতা নুর আলম কোম্পানী, ডা. শহিদুল আলম, সালা উদ্দিন, আকবর মির্জা, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ মাঈন উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদ উদ দৌজা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন ছিদ্দিকী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, আসলাম খান। এছাড়া কর্মসূচীতে অংশগ্রহন করেন মিরসরাই উপজেলা বিএনপি, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...