মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় এ কৃষক সমাবেশ হয়।

ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলাম বদরুল।

ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবিদ হোসেন মানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন, লোকমান হোসেন, মো.এনামুল হক ভূঁইয়া, তৌহিদ উদ দ্দৌজা,
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মাঈন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান হায়দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন রাকিব, ছাত্রনেতা হিমেল চৌধুরী, মোহাম্মদ ফারহাজ।

উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিপূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কৃষক ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল শ্রেণীর পেশার মানুষের জনসমর্থন আদায় আমাদের মূল লক্ষ্য। এজন্য কৃষক শ্রমিক জনতাকে সুসংগঠিত হতে হবে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...