বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিঠানালা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
সন্ত্রাস নৈরাজ্য ও অপপ্রাচারের বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের উদ্যেগে নৈরাজ্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুফিয়া বাজার এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে বশর মেম্বারের পোলের গোড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিঠালানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হানিফের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফু উদ্দীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ডা. নুর উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল কাইয়ুম ফয়সাল, মো. আরিফ, মো. রিয়াদ, মো. মাইন উদ্দিন, মো. নাজিম উদ্দীন, দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাবেদ হোসেন টিপু, স্বেচ্ছাসেবকদল নেতা আজিম উদ্দিন রুবেল, শেখ ফরিদসহ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

আলোচনা সভার বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাই গণমানুষের নেতা চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপ্রচারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।

এছাড়া মিঠানালা ইউনিয়নের যেকোন ধরনের অরাজকতা চাঁদাবাজি অপরাধ কর্মকাণ্ড জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...