
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জন্য মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ দিন রবিবার (২ ডিসেম্বর) বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা।
চট্টগ্রাম ১ মিরসরাই আসনে নুরুল আমিন চেয়ারম্যানসহ ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা। বিএনপির প্রধান প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের উপজেলা পরিষদ থেকে পদত্যাগ পত্রের কপি জমা দিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা । বিএনপি’র ৩জন বৈধ প্রার্থী যথাক্রমে নুরুল আমিন চেয়ারম্যান, কামাল আহম্মেদ ও মনিরুল ইসলাম ইউসুফের মনোনয়ন পত্র বৈধ হিসেবে বহাল রয়েছে।



