মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে সেতুর টোল প্লাজা ভাংচুর, এএসপি প্রত্যাহার

প্রকাশিত :

spot_img

নগরীর শাহ আমানত সেতুর টোল প্লাজায় ভাংচুরের পর এএসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

শুক্রবার দুপুরে সেতুর টোল প্লাজার দুটি টোল আদায় বক্স ভাংচুর এবং সেখানে কর্মরত দুই কর্মীকে মারধর করেন মিরসরাই সার্কেলের এএসপি মশিয়ার রহমান।

শাহ আমানত সেতুর টোল প্লাজার পরিচালক (অপারেশন) অপূর্ব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কর্মকর্তা সাদা পোশাকে পুলিশের পিকআপ নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হয়ে ৬ নম্বর টোল বক্সের লাইনে ছিলেন।

“কয়েকটা গাড়ির পেছনে থাকায় তিনি একটি লাঠি নিয়ে গাড়ি থেকে নেমে এসে কোনো কারণ ছাড়াই টোল কক্ষে ভাংচুর চালান এবং টোল আদায়কর্মীকে মারধর করে বের করে দেন। এভাবে আরও একটি টোল বক্সে প্রবেশ করে তিনি দরজা ভাংচুর করেন।”অপূর্ব সাহা বলেন, এএসপি মশিয়ার সাদা পোশাকে থাকলেও তার সঙ্গে পিস্তল ছিল।

ঘটনার সময় টোল প্লাজার এক কর্মকর্তা ঘটনা জানতে তার কাছে গেলে এএসপি মশিয়ার চড় মারেন বলেও জানান অপূর্ব।

ভাংচুরের পর পুলিশ কর্মকর্তা মশিয়ার কক্সবাজারমুখী সড়ক ধরে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনা চট্টগ্রাম জেলা পুলিশকে জানানো হলে এএসপি মশিয়ার রহমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি সিএমপি (চট্টগ্রাম নগর পুলিশ) এক সার্জেন্টের মাধ্যমে আমরা জেনেছি। ওই পুলিশ কর্মকর্তা বিনা অনুমতিতে কোথাও যাচ্ছিল। এ অবস্থায় ওই টোল প্লাজায় সে অসদাচরণ করেছে।“ঘটনার পর জেলা পুলিশ সদস্যদের মাধ্যমে জেলা পুলিশ অফিসে নিয়ে এসে তাকে প্রত্যাহার করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।”

নুরে আলম মিনা বলেন, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারে জানানো হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...