সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীর সম্মাননা পেলেন ফখরুল ইসলাম খাঁন সিআইপি

প্রকাশিত :

spot_img


নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হওয়ায় সম্মাননা পেলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী, আল সুমাইয়া গ্রুপ ও বাংলাদেশের এফ আই কে প্রোপার্টিজ এর চেয়ারম্যান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি বিশিষ্ট দানবীর ফখরুল ইসলাম খাঁন সিআইপি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যােগে আলোচনা সভা শেষে ২০১৭ সালের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, সিইপিজেড এর জেনারেল ম্যানেজার খোরশীদ আলম।
ফখরুল ইসলাম খাঁন সিআইপির পক্ষে সম্মাননা গ্রহণ করেন এফ আই কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী।
এছাড়া চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ (প্রথম) রেমিটেন্স প্রেরণকারী হওয়ায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও তাকে সম্মাননা দেয়া হয়।
ফখরুল ইসলাম সিআইপি মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের মরহুম হাজ্বী শাহ আলমের পুত্র।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...