মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন : মাহবুব তালুকদার

প্রকাশিত :

spot_img

সিলেট ব্যুরো

নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে যাতে কেউ আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। সোমবার থেকে মাঠে নামবে সেনাবাহিনী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রোববার সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইন-শৃখলা কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এবারের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ সমগ্র জাতির আস্থার সংকট মোচন করেছে। নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন, তাদের কাছে পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করি না।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...