বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রাম-১ আসনের বিএনপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১ আসনের ধানের শীষ প্রার্থী বিএনপি নেতা নুরুল আমিন বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট চুরির প্রক্রিয়া চলছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) বাড়িতে যাওয়ার পথে আমার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমার গাড়িতে গুলি করা হয়েছে। আমি এলাকার মানুষের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে পেরেছি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নুরুল আমিন বলেন, হামলায় অনেক গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে। নির্বাচন কমিশন ও সরকারের সকল কর্মকর্তার প্রতি আমার অনুরোধ, আপনারা নিরপেক্ষ থেকে কাজ করুন।

সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার মুক্তি ও তারেক জিয়ার দেশে আসার পথ সুগম করার লক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

চট্টগ্রাম-১ আসনের এই প্রার্থী আরও বলেন, আমি নির্বাচিত হলে সেবক হিসেবে কাজ করবো।

সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে নির্বাচনী অফিসে যাওয়ার পথে তার প্রতি গুলি ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ করে বলেন, এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। এমন অবস্থা থাকলে, সাধারণ মানুষ ভোটকেন্দ্র কিভাবে যাবে?

তিনি এসব ঘটনা ও অন্যায়ের প্রতিবাদ জানাতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...