শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বারইয়ারহাট থেকে ইয়াবাসহ ডাকাত ফারুক আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের কুখ্যাত ডাকাত ফারুক হোসেন (৩৫) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম বারইয়ারহাট পৌর বাজারের অলংকার হোটেলের সামনে থেকে তাকে আটক করে। ফারুক উপজেলার ধূম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলাউদ্দিন, এএসআই সওকত আলীর নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে থেকে ফারুক ডাকাতকে আটক করে। আটকের পর তার শরীর তল্লাশী করে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ফারুকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২ টি ডাকাতি মামলা একটি জিআর মামলা রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, কুখ্যাত ফারুক ডাকাত দীর্ঘদিন থানা এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতি করে আসছে। এসবের পাশাপাশি মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...