বুধবার, ২২ জুলাই ২০২৬

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করে এই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তারকা মোস্তাফিজুর রহমান। যেখানে টাইগারদের দল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন এই কাটার মাস্টার।

ওয়ানডে একাদশে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলনেতা করা হয়েছে। ভারত ও ইংল্যান্ড থেকে সমান চারজন করে ক্রিকেটার আছেন। এছাড়া নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে।

আইসিসির ওয়েবসাইটে মোস্তাফিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সাল অসাধারণ কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। ২১.৭২ গড়ে তুলে নিয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপে তার দখলে ছিল ১০টি উইকেট, যা রশিদ খান ও কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। বলের দুই পাশেই তার সুইং করার ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে তার স্লোয়ারগুলো তাকে ওয়ানডেতে সেরা বোলার বানিয়েছে।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা (ভারত)
জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক)
জো রুট (ইংল্যান্ড)
রস টেইলর (নিউজিল্যান্ড)
জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক)
বেন স্টোকস (ইংল্যান্ড)
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
রশিদ খান (আফগানিস্তান)
কুলদীপ যাদব (ভারত)
জসপ্রিত বুমরাহ (ভারত)

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...