মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

স্ত্রীকে খুন করার জন্য ব্যাংক কর্মকর্তার ছুটির আবেদন

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

বাড়িতে অসুস্থ স্ত্রী। কাজের চাপে ডাক্তার দেখানোর সময় পাচ্ছিলেন না। বাধ্য হয়ে স্ত্রীকে খুন করার জন্য ছুটির আবেদন করেছেন ভারতের বিহারের বাসিন্দা মুন্না প্রসাদ।

একটি ব্যাংকের ম্যানেজার মুন্না প্রসাদ স্ত্রীকে খুন করার পর তার দাহ শেষে আবার কাজে যোগদান করবেন বলে চিঠিতে লিখেন।

পরে ওই চিঠির কপি পাঠিয়ে দেন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কাজের চাপে ছুটি পেতেন না তিনি। বাড়িতে কিডনির অসুখে আক্রান্ত স্ত্রীকে দেখার কেউ নেই। এরপর বাধ্য হয়েই তিনি এ কাজ করেন।

মুন্না প্রসাদ জানিয়েছেন, এর আগে বার বার ব্যাংকের প্রধান কার্যালয়ে ছুটির জন্য আবেদন করেছেন তিনি। স্ত্রীর অবস্থা দিনের পর দিন খারাপ হলেও চিকিৎসার জন্য তাকে ছুটি দেয়া হচ্ছিল না।

শেষ পর্যন্ত গত ১৯ জানুয়ারি আবেদনপত্রে স্ত্রীকে খুন করে দাহ-সংস্কারের জন্য দুই দিনের ছুটির আবেদন করেন তিনি। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

  ১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের...

এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে গেলেন আজ সকালে।...

এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিনের মা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার মা শামসুন...