মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পেটালেন সরকারি কর্মকর্তা

প্রকাশিত :

spot_img

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে দায়িত্ব পালনরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে পিটিয়েছেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ মোটরসাইকেলযোগে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে যেতে ওয়ানওয়ে রাস্তা দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. আলী তাকে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী এগিয়ে গিয়ে গতিরোধ করলে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন।

এক পর্যায়ে উপস্থিত জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এবং ট্রাফিক সদস্যকে রক্ষা করে তানজিল আহমদকে আটক করে। এ সময় তানজিলের মোটরসাইকলেটিও আটক করে রাখেন তারা।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আহত ট্রাফিক সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...