শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে (ইকোনমিক জোনে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কালা মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালা মিয়া বরগুনা সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের সাদি পাড়া গ্রামের মো. ইউসুফ মিয়ার সন্তান। সোমবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় ইকোনোমিক জোনের এস এস এন্টারপ্রাইজের অধীনে শ্রমিক হিসাবে কর্মরত অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎবাহী একটি তারের সংস্পর্শে আসলে এই ঘটনা ঘটে।

নিহত মো. কালামিয়ার চাচাত ভাই মিজান বলেন, আমার ভাই কালা মিয়া ও আমি এক সাথেই ইকোনোমিক জোনে শ্রমিক হিসাবে কাজ করতাম। সোমবার সন্ধ্যায় সে জেনারেটর চালু থাকা অবস্থায় একটি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। সাথে সাথে আমরা জেনারেটর বন্ধ করে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে মিরসরাই সদরে একটি ক্লিনিকে নিয়ে আসলে সেখানে কর্মরত ডাক্তার কালা মিয়াকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে কালামিয়ার মরদেহ দাফনের জন্য আমরা মিরসরাই থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...