বুধবার, ২২ জুলাই ২০২৬

জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন কাতার

প্রকাশিত :

spot_img

ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপের চারবারের চ্যাম্পিয়ন জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে কাতার।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে ফাইনালে কাতারের পক্ষে গোল তিনটি করে আলী আলমোয়েজ, আবদেল আজিজ হাতিম ও আকরাম হাসান আফিফ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়ে থাকা জাপানিদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চলতি আসরে ছয় ম্যাচের সব কটিতে জয় নিয়েই প্রথমবারের মতো ফাইনালে ওঠা কাতার। ম্যাচের ১২তম মিনিটে কাতারকে এগিয়ে নেন আলমোয়েজ আলী।

দর্শনীয় এক বাই-সাইকেল কিকে বল জালে জড়ান ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৯৯৬ সালে এক আসরে ৮ গোল করা ইরানের আলী দাইয়ীকে পেছনে ফেলে প্রতিযোগিতার সর্বোচ্চ ৯ গোল করার রেকর্ড এখন আলী আলমোয়েজের দখলে।
খেলার ২৭তম মিনিটে কাতারের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন আবদেলআজিজ হাতিম। ডান প্রান্তে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধে দুই গোল হজম করে দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে জাপান। ৬৯তম মিনিটে ব্যবধান কমিয়ে খেলায় উত্তেজনা ফেরান তাকুমি মিনামিনো।

৮১তম মিনিটে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে হ্যান্ডবলের কারণে কাতারের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন আকরাম হাসান আফিফ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...