মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বইমেলায় হিরো আলমের লেখা বই

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

বইমেলায় হিরো আলমের লেখা বই
‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো’ না, এটা কোনো স্লোগান নয়। এটি একটি বইয়ের নাম। আর জীবনী বিষয়ক সেই বইটি লিখেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সৌরভ আলম সাবিদের সম্পাদনায় বইটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী।

এটি অমর একুশে গ্রন্থমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটিতে হিরো আলমের জীবনের উত্থান-পতনের নানা দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে হিরো আলম বইমেলায় বসে ভক্তদের অটোগ্রাফ দেবেন বলেও জানিয়েছেন লেখক নিজেই।
বই লেখার বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সম্পর্কে না জেনেই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। কিন্তু পর্দার ওপারে হিরো আলমকে কয়জন চেনেন?’

বইটি অন্তত একবার পড়া কিংবা খুলে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনটা কতটুকু কষ্টের মধ্যে পার হয়েছে এবং কতটুকু পরিশ্রমের মাধ্যমে আমি হিরো আলম হয়েছি সেটা কেবল আমি জানি। তবে বইটি পড়লে আপনারাও সেটা জানতে পারবেন। এতটুকু পারি, বইটি পড়ার পর আপনারা আমাকে নিয়ে আর হাসি-ঠাট্টার পরিবর্তে উৎসাহ দেবেন।

বইমেলার পাশপাশি বইটি অনলাইন বিপনন প্রতিষ্ঠান রকমারি ডটকমে (https://www.rokomari.com/book) পাওয়া যাবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

সাংবাদিক রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

মিরসরাই প্রতিনিধি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে...

মিরসরাইয়ে কবি কুটির সুরভীকুঞ্জে ভিত্তিপ্রস্থর স্থাপন

মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর...

ঢাকা ও চট্টগ্রামের বইমেলায় প্রকাশিত হলো মাহবুব পলাশ এর ‘কবির ছাইভস্ম’

মিরসরাই প্রতিনিধি এবারের কবিতার বই ‘কবির ছাইভন্ম’ নিয়ে কবি মাহবুব পলাশ বলেন ‘আমার বিশ্বাস এই...