সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক এম.এ তাহের ভূঁইয়া, সদস্য সচিব মোরশেদ আজম, শরীফুল ইসলাম খোকন সহ নেতৃবৃন্দ। শারজাহ প্রদেশের জোবাইরস্থ বাগান বাড়িতে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে নির্মিত শহীদ মিনার বেদীতে শহীদদের স্মরণে দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলাদেশ সময় রাত ১২ টা ১ মিনিটের সময় শারজাহ বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতীয় শোক দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত ছাড়াও যে সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে সেগুলো হলো বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখা, দুবাই বঙ্গবন্ধু পরিষদ, আজমান বঙ্গবন্ধু পরিষদ, মাদাম বঙ্গবন্ধু পরিষদ, দুবাই আওয়ামী লীগ, হাটহাজারী সমিতি, রাউজান সমিতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, আক্তারুজ্জামান স্মৃতি সংসদ। শহীদ বেদীতে সকল শহীদ স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...