সোমবার, ২০ এপ্রিল ২০২৬

১ম বিভাগ ক্রিকেট লীগে মিরসরাই স্পোর্টিং ক্লাবের ৭ ক্রিকেটার

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে আয়োজিত চট্টগ্রাম ১ম প্রথম বিভাগ ক্রিকেট লীগে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের ৭ ক্রিকেটার। ক্রিকেট লীগে সুযোগ প্রাপ্ত ক্রিকেটাররা হচ্ছেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের ছায়েদ আনোয়ার বাবু,আফজাল হোসেন সাকিব,শাহ আব্দুল্লাহ আল রাহাত,মোঃ নূরের নবী,আহমেদুল হোসাইন সৌরভ,দাউদুল ইসলাম আরমান এবং মোঃ আলী। সুযোগপ্রাপ্ত ক্রিকেটাররা মিরসরাই স্পোর্টিং ক্লাবের আওতাধীন অনুশীলন করে থাকেন। তাদের মধ্যে ৬ জন গত বছর চট্টগ্রাম তৃতীয় বিভাগ ক্রিকেটে মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে। চলতি বছর তারা সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে চট্টগ্রাম ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশ গ্রহণ করবে। গত ২০ ফেব্রুয়ারী সিজিকেএস কার্যালয়ে ৭ ক্রিকেটারের দলবদল সম্পন্ন হয়। কোচ কামাল তার বক্তব্যে বলেন, আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এমন কিছু খেলোয়াড় বের করবো যারা আসলে স্বপ্ন দেখতে পছন্দ করে। আমরা সাধারণ কোনও প্রতিভার পেছনে ছুটবো না। আমরা তাদের পেছনেই ছুটবো যাদের স্বপ্নটা আকাশ ছোঁয়া। ছেলেরা যদি স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখানোর পথটা যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। ১ম বিভাগ ক্রিকেট লীগে সুযোগ পাওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিম উদ্দিন দুলাল।এসময় তিনি বলেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠার পর ক্রিকেট বিভাগের জন্য এটি অনেক বড় অর্জন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...