মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ভাইরাল হওয়া ছবিটি চকবাজারের নয়

প্রকাশিত :

spot_img

ভাইরাল হওয়া ছবিটি চকবাজারের নয়

মা ও শিশুর কালি মাখা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছবিটিকে রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে যাওয়া মা-শিশুর ছবি বলে সমবেদনা জানিয়ে অনেকেই শেয়ার করছেন।

প্রকৃতপক্ষে এই ছবিটি চকবাজারের ঘটনার নয়। এই ছবিটি তুলেছেন চিত্রশিল্পী শেহজাদ নুরানী। ছবিটি কসমস জার্নালসহ আরো কয়েকটি জার্নালে প্রকাশিত হয়।

কসমস জার্নাল ২০১১ সালের ২২ জুলাই ‘চিলড্রেন অফ দ্য ব্লাক ডাস্ট, চাইল্ড লেবার ইন বাংলাদেশ’ শিরোনামে ছবিটি প্রকাশ করে। এই ছবিসহ আরো কিছু ছবি প্রকাশ করেছে কসমস।

এর বর্ণনায় কসমস বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং এর আশেপাশে গড়ে উঠেছে অনেক কারখানা এবং ওয়ার্কশপ। এসব জায়গায় হাজার হাজার নারী ও শিশু কাজ করেন।

নারী এবং শিশুরা দিনভর এসব জায়গায় পুরনো ব্যাটারি থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে থাকেন। পরবর্তীতে এগুলো কারখানায় পাঠানো হয় পুনরায় ব্যবহার উপযোগী করে তৈরি করার জন্য।

যখন ব্যবহৃত ব্যাটারি ভাঙা হয় তখন যেসব শিশু শ্রমিক এগুলো ভাঙে বা শ্রমজীবি মায়ের সাথে এসে খেলাধুলা করে তখন অসংখ্য কার্বনযুক্ত ধুলা তাদের শ্বাসনালী দিয়ে প্রবেশ করে। তাদের মুখমন্ডলসহ পুরো শরীর মেখে যায় কালো কার্বনে।

এসব কাজের জন্য তারা পর্যাপ্ত টাকায় পায় না বলে কসমস উল্লেখ করেছে। এক ডলার আয় করতে হলে শিশু শ্রমিকদের চার থেকে পাঁচদিন কাজ করতে হয়।

কসমসের পাশাপাশি ম্যাগাজিন ডট জেএইএসপিএইস এবং পিন্টারেস্ট ডট কম কালিমাখা মা ও শিশুর ছবিটি প্রকাশ করে।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি ভবনে। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

  ১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের...

এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে গেলেন আজ সকালে।...

এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিনের মা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার মা শামসুন...