সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ভাগিনার হাত ধরে দুই সন্তানের জননী মামী উধাও!

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পরকিয়ার টানে ভাগিনার (স্বামীর বোনের ছেলে) সাথে পালিয়ে গেছে মামী রাহেলা আক্তার। গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে দুই শিশুকে ঘুমে রেখেই পালিয়ে যান তিনি। এরপর আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আক্তারুজ্জামান ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
ভাগিনা মোঃ ইব্রাহিম পেশায় চালক। সে বারইয়ারহাট প্রাইভেটকার চালাত। তার বাড়ি বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর গ্রামে।
জানা গেছে, জামালপুর এলাকার দুবাই প্রবাসী মতিউর রহমানের সাথে ৫ বছর পূর্বে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির মাহফুজুর রহমানের মেয়ে রাহেলার সাথে বিয়ে হয়। গত কয়েক মাস ধরে মতিউর রহমানের বোনের ছেলে ইব্রাহিমের সাথে রাহেলার পরকিয়া প্রেম চলছিলো। সেই প্রেমের টানে গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা পালিয়ে যায়। এসময় তাঁর ৪ বছরের ছেলে নাহিদ ও ১৮মাস বয়সের মেয়ে নাহিমা ঘুমে ছিলেন।
এই বিষয়ে রাহেলার স্বামী মতিউর রহমান প্রবাস থেকে দেশে ফিরে রাহেলা, তাঁর বাবা মাহফুজুর রহমান ও মা সেতারা বেগমকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...