সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নতুন ভবন পেয়ে খুশি আদিবাসী শিক্ষার্থীরা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের উদ্যোগে নির্মিত নতুন ভবনটি শনিবার (২৩ ফেব্রæয়ারি) উদ্বোধন করেন মিরসরইয়ের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) কায়সার খসরু। প্রধান অতিথি এ ধরনের মহতি উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, রাষ্ট্র যেখানে কাজটি করেনি, সেখানে উদ্যোক্তারা রাষ্ট্রকে পথ দেখালেন।
ফোরামের সভাপতি ডা. জামসেদ আলম জানান, সুবিধাবঞ্চিত মিরসরাই সদরের পূর্বপাশের পাহাড়ে কোন বিদ্যালয় ছিলো না। পাহাড়িয়া পথ বেয়ে, ঢাকা-চট্টগ্রাম রেলসড়ক পার হয়ে ঝুঁকিপূর্ন প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক ধরে শিশুদের যেতে হয় মধ্যম তালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। গতবছর (২০১৮) খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়টি চালু হয় শিশু শ্রেণি দিয়ে। এবছর ওই বিদ্যালয়ে চালু হয় প্রথম শ্রেণি। আগামী বছর চালু হবে দ্বিতীয় শ্রেণি। এভাবে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু হবে। গতবছর বিদ্যালয় চালু হওয়ার পর রুম সংকট দেখা দেয়। এবছর সেটি আরো প্রকট আকার ধারন করে। কিন্তু ভবন নির্মানের জন্য জায়গা না পাওয়ায় নতুন ভবন তৈরী করা যাচ্ছিলো না। শেষ পর্যন্ত লীলাবতি ত্রিপুরা নামের এক বৃদ্ধ নিজের বসতভীটা ছেড়ে জায়গা দিলেন বিদ্যালয়ের জন্য। সেখানে তৈরী হলো বিদ্যালয়ের ভবন। আর লীলাবতি ত্রিপুরাকে অন্যত্র ঘর করে দেয়া হলো বসবাস করার জন্য। নতুন ভবনটি পেয়ে খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব খুশি।
ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে লীলাবতি ত্রিপুরাকে সন্মানীত করা হয়। এসময় লীলাবতি আবেগআপ্লুত হয়ে পড়েন।


উপজেলা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সভাপতি ডা. জামসেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক শারফুদ্দীন কাশ্মীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একেএম সাঈদ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের, নতুন ভবনের অর্থায়রকারী নেদারল্যান্ড প্রবাসী জসীম উদ্দীন লিটন, নেদারল্যান্ডের বাসিন্দা মি.হেরমান বাকার, চট্টগ্রাম পল্লীবিদ্যুত সমিতি ৩ মিরসরাই জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আবু জাফর, ব্যবসায়ী প্রণব মজুমদার, সাংবাদিক বিপুল দাশ, খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুরেশ ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম আজাদ, বিমান বাংলাদেশের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক ছাত্র নেতা খোরশেদ আলম, মি. কেবেন (তাইওয়ান), মি. লেয় (হংকং), মি. জ্যাক (চায়না), সাংবাদিক মাঈন উদ্দিন, সাংবাদিক আবু সাঈদ ভূইয়া, সাংবাদিক রাজু কুমার দে, সাংবাদিক সুজন মন্ডল, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, আদিবাসী নেতা ও ওই পাড়ার আদিবাসীরা।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...