সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে স্থান পাননি সংগঠনটির শীর্ষ কোন নেতা। প্রার্থীতার জন্য ত্রিশ বছরের বয়সসীমা শর্তের কারণেই বাদ পড়েছেন তারা।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই প্যানেল ঘোষণা করেন। এ সময় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ, সহ-সভাপতি নাজমুল হাসান, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক (জিএস) পদে খন্দকার আনিছুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন (এজিএস) খোরশেদ আলম সোহেল।

এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আশরাফুল আলম উজ্জ্বল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবাহন বিষয়ক সম্পাদক পদে মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম।

সদস্য পদে হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাঈদ বিন আনোয়ার, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল ইমাম, আল নাসের মিশুক, আলমগীর হোসেন ও আবুল বাশার।

প্রসঙ্গত, প্রায় ২ যুগ পর গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী- ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। ডাকসুর ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...