রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মুহুরী নদীর পাড়ে মহাজনহাট কলেজের নবীনবরণ ও বনভোজন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি
সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি। আবহাওয়া অনুকূলে ছিলো না। কিন্তু পূর্বের দিনক্ষণ ঠিক থাকা আজকে ফেনী নদীর তীরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত উচ্ছাসে উদ্দীপনা মুখরিত পরিবেশে মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে অবস্থিত মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের নবীন বরণ, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া ফেনী নদীর তীরে অবস্থিত মুহুরী প্রজেক্ট এলাকা মহাজনহাট কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল সারা দিন। শিক্ষক-শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরী রেগুলেটরের চারদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশিতে সকল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে একসাথে নৌকা ভ্রমন। যা ফেনী নদীর বুকে এক টুকরো মহাজনহাট কলেজ।

কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীনদের বরণ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নৃত্য ও গান পরিবেশন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে সাজানো ছিল পুরো কর্মসূচি। অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আকর্ষন ছিলো কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি ইংরেজী গানে নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন বানিজ্য বিভাগের শিক্ষার্থী মো. নিশাদ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুক। সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেন। যার সঞ্চালনায় মুখরিত ছিলো পুরো কার্যক্রম। মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নোমান মো. নিজাম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, এস রহমান ট্রাস্টের সদস্য মোসাদ্দেক হোসেন নয়ন, কলেজ কমিটির সদস্য সিরাজুল ইসলাম মেম্বার।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...