শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যুবলীগ নেতা সাইফুলের কারামুক্তিতে ছাত্রলীগ-যুবলীগের শোডাউন

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলামের কারামুক্তি বিশাল শোড়াউন করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় করেরহাট ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন খোকনের নেৃতৃত্বে শতাধিক মটরসাইকেল যোগে বারইয়ারহাট পৌর বাজার থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে করেরহাট বাজার প্রাঙ্গণে এসে শেষ হয়।


মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন আলো, ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতাহার হোসেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সদস্য কেফায়েত রাজু, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন রাজু, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অহিদুন্নবী শোভন, সহ-সভাপতি আলতাফ হোসেন জুমন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফজলুল হক রাজু, আমজাদ হোসেন সুজন, সাকিব, পারভেজ, ইকবাল বাহার, শামীম ওসমান, জিয়াউল হক তুষার, মোমিন, মোজ্জাফর হোসেন সোহাগ, রাফি, যুবলীগ নেতা আমিনুল ইসলাম সজিব, হারুন, জহির, আলমগীর, মারূফ, ইনাম, রাসেল, আমিন, সাইফুল প্রমুখ।


মিছিল ও পথসভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভার পূর্বে যুবলীগ নেতা সাইফুলকে কারামুক্তিতে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...