সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তামিমের সেঞ্চুরির পরও অস্বস্তিতে ইনিংস শেষ টাইগারদের

প্রকাশিত :

spot_img

 

ক্রীড়া প্রতিবেদক
শুরুটা ভালো হয়েও শেষ পর্যন্ত ততটা ভালো হলো না টাইগারদের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা।

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন ওপেনার তামিম ইকবাল। ১২৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। ওয়ানডে স্টাইলে তিনি ১২৮ বলে ১২৬ রানের ইনিংস উপহার দেন। এটি তার ৯ম টেস্ট সেঞ্চুরি, আর বিদেশের মাটিতে ৪র্থ টেস্ট শতক।

এখন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। ইনিংসের উদ্বোধনে নেমেছেন টম লাথাম ও জিত রাভাল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল। অভিজ্ঞ তামিম ইকবালের সাথে শাদমান ইসলাম চমৎকার সূচনা করেন। তারা উদ্বোধনী জুটিতে হাফসেঞ্চুরি পার করে দেন। ওপেনার সাদমান ইসলাম দলীয় ৫৭ রানে মাথায় ট্রেন্ট বোল্টের বলে বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ২০ রান। আর মুমিনুল হক ফিরে গেছেন ১২ রান করে। আর মিথুন বিদায় নেন ৮ রান করে। সৌম্য সরকার করেছেন ১ রান। আর তামিম ইকবাল ১২৬ রান করে আউট হয়েছেন। এরপর মাহমুদুল্লাহ ২২, মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ আহমদ ০ এবং লিটন দাস ২৯ রান করে আউট হয়ে যান।

এক তামিম ছাড়া দলের আর কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। বলা চলে, তামিম একা যতটুকু করেছেন, আর বাকি সবাই মিলেও তত রান করতে পারেননি। লিটন দাস ২৯, সাদমান ২৪ এবং মাহমুদুল্লাহ ২২ রান করেন। অতিরিক্ত থেকে আসেনি একটি রানও। ফলে ৫৯.২ ওভারে যখন বাংলাদেশ অলআউট হয়ে যায়, তখন টাইগারদের মোট রান ২৩৪।

নিউজিল্যান্ডের হয়ে ওয়াগনার ৫টি, টিম সাউদি ৩টি এবং বোল্ট ও গ্র্যান্ডহোমে একটি করে উইকেট লাভ করেন।

হ্যামিল্টনে পেস সহায়ক উইকেট জেনেও দলে পেস বোলার নেয়া হয়েছে শুধু আবু জায়েদ ও অভিষিক্ত ইবাদত হোসেনকে। স্পিন আক্রমণে রয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডল অর্ডার মোহাম্মদ মিথুন।
অন্যদিকে কিউইরা তিন পেসার ও এক স্পিনার নিয়ে সাজিয়েছে তাদের বোলিং অ্যাটাক।

বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিখুন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম, জিত রাভাল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, ওয়াটলিং (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহ্যাম, টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...