সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সৌম্যর সফলতার দিনে ২১৭ রানে এগিয়ে নিউজিল্যান্ড

প্রকাশিত :

spot_img

 

ক্রীড়া প্রতিবেদক..

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসের উদ্বোধনী জুটি বাংলাদেশের বিপক্ষে গড়ে রেকর্ড। সেই রেকর্ড জুটি ভাঙতে সফল হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পার্টটাইমার সৌম্য সরকারের পরপর দুটি আঘাত। সবশেষ মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে ৪ উইকেট হারিয়ে ২১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

প্রথম দিন শেষে ৮৬ রানে অপরাজিত থাকে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। দ্বিতীয় দিন নেমে সেই রান টেনে নিয়ে যেতে থাকার পথে হয়ে যায় এক রেকর্ডও। বাংলাদেশের বিপক্ষে কোনো দেশের উদ্বোধনী জুটির সর্বোচ্চ রান করার রেকর্ড এটিই। পেছনে পড়ে যায় ২০০১ সালে ওয়েলিংটনে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের ১০৪ রানের জুটি।

জিত রাভাল ও টম লাথামের ২৫৫ রানের এই জুটি অবশেষে ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। রেকর্ডের এই উদ্বোধনী জুটি ভেঙে ব্যক্তিগত ১৩২ রানে মাহমুদউল্লাহর বলে ফেরেন জিত রাভাল। বাংলাদেশের বোলারদের ধারহীন বোলিং সামলে স্বাচ্ছ্যন্দেই খেলেন এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম এই টেস্ট সেঞ্চুরিতে তিনি খেলেন ১৯টি চার ও একটি ছক্কার মার।

অপর প্রান্তে থাকা টম লাথামও পূর্ণ করেন তার নবম টেস্ট সেঞ্চুরি। তবে ১৬১ রানে সৌম্যর বলে পরাস্থ হয়ে ফেরেন এই ওপেনার। মাত্র ৪ রানে সৌম্যর বলেই ফেরেন রস টেইলরও।

হেনরি নিকোলস টেস্ট ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি পূর্ণ করার পরপরই মেহেদি মিরাজের বলে ফেরেন (৫৬)।

শেষ পর্যন্ত ৪৫১ রানে দিন শেষ করে স্বাগতিক নিউজিল্যান্ড।

হ্যামিল্টন টেস্টের প্রথম দিন (২৮ ফেব্রুয়ারি) তামিম ইকবালের ১২৬ রানের অসাধারণ ইনিংসের পরও মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...