মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শেখ হাসিনা সরোবর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত :

spot_img


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শেখ হাসিনা সরোবর কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার (৩মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ওই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, বেজার কনসালন্টেট আবদুল কাদের খান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কায়সার খসরু, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
বেজার কনসালন্টেট আবদুল কাদের খান জানান, ১৫০ একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন শেখ হাসিনা সরোবর নির্মান করা হবে। খনন করা সরোবরে বর্ষা মৌসুমে পানি সংরক্ষনের ব্যবস্থা নেয়া হবে এবং সেই সুপেয় পানি শুষ্ক মৌসুমে অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন কারখানায় সরবরাহ করা যাবে। এছাড়া শেখ হাসিনা সরোবর তৈরি হলে এখানে পর্যটকদের জন্যও ভালো জায়গা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী কার্যালর্য়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদসহ বেজার কর্মকর্তারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...