শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্রলীগ প্রার্থীদের নামে সিলমারা ব্যালটের বস্তা উদ্ধার

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কুয়েত মৈত্রী হল সংসদের ভোটে ছাত্রলীগ প্রার্থীদের নামে সিলমারা বস্তাভর্তি ব্যালট উদ্ধার করা হয়েছে। এসব বস্তায় প্রায় এক হাজার সিলমারা ব্যালট পাওয়া যায়।

এঘটনায় এই হলে ভোটগ্রহণ স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। তবে ভোটগ্রহণের দাবিতে উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদকে তার গাড়িতে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ছাত্রীরা বস্তাভর্তি ব্যালট উদ্ধার করে হলের গেটে চলে আসেন। তারা গণমাধ্যমের সামনে বস্তা খুলে সিলমারা ব্যালট দেখান এবং বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু না করে প্রশাসনের সহযোগিতায় ব্যালটে সিল মারে ছাত্রলীগ।

নাসিমা রহমান নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, ভোটের শুরুতে খালি ব্যালট বাক্স দাবি করলেও প্রশাসন দেখাতে রাজি হয়নি। এতে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে পাশের রিডিং রুম থেকে সিলমারা ব্যালটের এসব বস্তা উদ্ধার করা হয়।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, “এটা অপ্রত্যাশিত। এটা ন্যক্কারজনক। আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। সত্যতা পেয়ে আমরা ভোট শুরুই করিনি। তবে ভোট স্থগিত করা হয়নি।”

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...