শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্বাধীনতা পুরষ্কার মিরসরাইবাসীকে উৎসর্গ করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পদক লাভ করায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে সংবর্ধিত করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার (২৯মার্চ) বিকেলে মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ছিলো কানায় কানায় পূর্ণ। আগত নেতাকর্মি ও সমর্থকদের ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্বাধীনতা পুরস্কার লাভ করায় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দেয়া ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্চায় সিক্ত হয়েছেন মিরসরাইয়ের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সংবর্ধনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পুরষ্কারে ভুষিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। ১৯৭১ সালে যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন তারাও সম্মানিত হয়েছেন। এই অর্জনকে আমি আমার প্রিয় জন্মভুমি মিরসরাইয়ের সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করছি।’ তিনি আরো বলেন, ‘জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে দীর্ঘ ২১ বছর প্রচার হতে দেয়নি বিএনপি-জামায়াত। অথচ সেই ভাষনকে ইউনোস্কো স্বীকৃতি দিয়েছে। আগামীতে যাতে স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।’
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, যুগ্ম সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম আজাদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আর ফেন্সী, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...