বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে খালেদা জিয়া

প্রকাশিত :

spot_img

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্য।

আজ সোমবার দুপুর পৌণে একটার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে পৌঁছায়।

এ উপলক্ষে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাইরের লোকজনকে ভেতরে প্রবেশ করতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এর আগে আজ নাইকো মামলার শুনানি শেষে বের হয়ে এসে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানিয়েছিলেন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার প্রস্তুতির কথা।

বেলা পৌণে ১২টার দিকে তিনি জানান, অসুস্থতার কারণে নাইকো মামলার শুনানিতে খালেদা জিয়াকে উপস্থিত করা যায়নি। কাস্টডি ওয়ারেন্টে খালেদা জিয়ার অসুস্থতার কথা জানানো হয়েছে। তাই চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি এও জানান যে, নাইকো মামলার শুনানিতে আসামিপক্ষ সময় প্রার্থনা করেছে। আদালত শুনানি শেষে আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আমরা আশা করি খালেদা জিয়া এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন এবং আদালতের কার্যক্রমে অংশ নিতে পারবেন।

প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ এপ্রিল থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তারা খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে চিকিৎসা দেয়ার বিষয়ে আগ্রহী নয়। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সরকার তাকে বিএসএমএমইউতে চিকিৎসার দেয়ার বিষয়ে বারবার বলে আসছে।

গত বছরের ৬ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। ৮ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তবে বিএনপি অভিযোগ করে আসছে তাকে চিকিৎসা শেষ না করেই ফিরিয়ে নেয়া হয়।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...