শনিবার, ২৫ জুলাই ২০২৬

ক্যান্সার আক্রান্ত তৌহিদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করলেন একদল তরুণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত মাদ্রাসা ছাত্র তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন ছিল। কিন্তু পিতা হারা এই সন্তানের মায়ের পক্ষে এতো টাকা জোগাড় ছিল প্রায় অসম্ভব। ছেলের চিকিৎসা নিয়ে যখন চরম দুশ্চিন্তায়, ঠিক তখন এগিয়ে এলেন একদল তরুণ।স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার ও জোরারগঞ্জ ব্লাড ব্যাংকের সদস্যরা ফান্ড সংগ্রহে নেমে পড়েন।তারা বিভিন্ন জায়গা, মসজিদ, প্রতিষ্ঠান বাজারে ক্যাম্পেইন করে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার জোগান দিয়েছেন। এছাড়া বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রবাসীরা সাহায্য করেছে। এই পর্যন্ত তৌহিদের চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ হয়েছে। কিছুদিনের মধ্যে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে।

রক্তিম পরিবারের সভাপতি বাহা উদ্দিন আকিফ জানান, মুক্তিযোদ্ধা সন্তান তৌহিদের জন্য এই অর্থ ব্যবস্থা করতে আমাদের যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের প্রতি। এই অর্থের একটি বিশেষ অংশ প্রবাসীদের সহযোগিতায় আমরা পেয়েছি। পাশাপাশি যেসকল স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে তাদের প্রতিও কৃতজ্ঞ।

তিনি বলেন, আনুষ্ঠানিক ভাবে আমরা ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করছি। এরপর কেউ আর তৌহিদের জন্য ক্যাম্পেইন করে সাহায্য চাইবেনা। ক্যাম্পেইনের প্রয়োজন হলে আমরা পরবর্তীতে পুনরায় ঘোষণা দিব। তবে কেউ যদি সহযোগিতা করতে চান তবে সরাসরি তৌহিদের পরিবার কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...