শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে নির্ধারিত দাম উপেক্ষা করে বিক্রি হচ্ছে গরুর মাংস

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাট পৌরসভা থেকে গরুর মাংসের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন
না পৌর বাজারের মাংস ব্যবসায়ীরা। নির্ধারিত দাম উপেক্ষা করে প্রতিকেজি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন তারা বুধবার (১০ এপ্রিল) বারইয়ারহাট পৌর বাজারের মাংসের দোকানে সরেজমিন গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

বারইয়ারহাট পৌরসভা থেকে মাংসের দোকানের উপর টাঙানো তালিকা থেকে প্রাপ্ত তথ্য হাঁড়সহ মাংস প্রতিকেজি ৪৮০ থেকে ৫০০ টাকা এবং হাঁড়ছাড়া মাংস প্রতিকেজি ৫৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত মূল্য তালিকা মানছেন না পৌর বাজারের মাংস ব্যবসায়ীরা। বাড়তি দামে বিক্রি করছে গরুর মাংস।

বারইয়ারহাট পৌর বাজারের বাসিন্দা মো. কামরুল ইসলাম অভিযোগ করে বলেন,
‘আমি আজ সকাল সাড়ে ১০টায় গরুর মাংসের জন্য বাজারে এসে দেখি গরুর মাংসের
দাম বাড়তি। আমার কাছে প্রতিকেজি মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করেছে। তাদের
কাছে দাম বাড়তি নেওয়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা আমার সাথে খারাপ
আচরণ করেন এবং তাদেরকে যখন বলি পৌরসভা থেকে সাইনবোর্ডে নির্ধারিত দাম
দেওয়া আছে। তারা পাল্টা জবাব দিয়ে বলে গরু ক্রয় করার সময় উনারা থাকেন নাকি। সাইনবোর্ডের কথা বলে কোনো লাভ নাই বারইয়ারহাট বাজারের স্থানীয় বাসিন্দা মিরাজ উদ্দিন বলেন, ‘প্রতি বছরই রমজান এলেই পৌর বাজারের ব্যবসায়ীরা গরুর মাংস বাড়তি দামে বিক্রি করে। এখনও রোজা শুরু হয়নি, রোজার মধ্যে দাম আরও বাড়তি নেয়। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যপারে ব্যবস্থা নেওয়ার।

পৌর বাজারের মাংস ব্যবসায়ী মো. শাহাদাতের কাছে দামের তালিকা না মানার কারণ জানতে চাইলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, টাঙানো দামের তালিকাটি এক বছর আগের। তখন নির্ধারিত দাম অনুযায়ী আমরা মাংস বিক্রি করতাম কিন্তু মাংসের দাম উঠানামা করে কেননা গরুর দাম অনেক বেশি। বর্ডার পার হয়ে গরু এখন আগের তুলনায় কম আসছে। যার কারণে মাংসের দাম একটু বাড়তি।
এই বিষয়ে জানতে চাইলে বারইয়ারহাট পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন বলেন, আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ব্যবসায়ীদের পৌরসভায় ডেকেছি। এরপরও যদি এ
অবস্থার পরিবর্তন না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মিরসরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আমি এই বিষয়ে অবগত ছিলাম না। বারইয়ারহাট পৌর মেয়রের সাথে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনা করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...