সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এই সরকার ধর্ষক আর খুনিদের পৃষ্ঠপোষক : মান্না

প্রকাশিত :

spot_img

এই সরকার ধর্ষক আর খুনিদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ।

তিনি বলেন, ফেনীর সোনাগাজীতে যারা নুসরাত জাহান রাফির ধর্ষক আর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন করতে চেয়েছে তাদেরকে বাধা দেয়া হয়েছে। অন্যদিকে ধর্ষকের মুক্তি চেয়ে যারা মিছিল করেছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে না। ধর্ষণ এবং খুনের ঘটনায় যাদের নাম এসেছে তারা সবাই সরকারের লোকজন। এখন তাদেরকে বাঁচাতে চেষ্টা করা হচ্ছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নুসরাত, তনু ও শিশু মনির হত্যার বিচারের দাবিতে জাতীয় মানবাধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না একথা বলেন।

তিনি আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পর ছাত্রলীগের নেতাকে পুরস্কৃত করা হয়েছে।’ এই সরকার ধর্ষক আর খুনিদের কোনো বিচার করে না বলেও তিনি মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না আরো বলেন, ‘মানুষ জানে এই সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তারা ক্ষমতায় এসেছে ফটকাবাজির মাধ্যমে। দলীয় লোকজনদের কোনো অপরাধের তারা বিচার অতীতে করেনি এখনো করবে না।’ এযাবৎকালে যতগুলো খুন আর ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত সেগুলোর একটিরও কোনো বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, এই সরকার পুলিশের উপর ভরসা করেই ক্ষমতায় টিকে আছে। তাই স্থানীয় এমপি মন্ত্রীরাও এখন পুলিশের উপর খবরদারি করতে পারে না। কারণ পুলিশ এখন তাদের মুখের উপর বলে দেয়, ‘ভোটে আপনারা ক্ষমতায় আসেন নাই, আমরাই আপনাদের ক্ষমতায় এনেছি।’

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...